প্রশ্ন: জড়া প্রকৃতির গুনের ভিত্তিতে বিভিন্ন ধর্মীয় আচার আচরণ গুলিকে কিভাবে বিশ্লেষণ করা যেতে পারে তা নিজের ভাষায় ব্যাখ্যা করুন। ভগবদগীতার ১৭ অধ্যায়ের ১-৩ নং শ্লোক গুলি ও তাৎপর্য থেকে উদ্ধৃতি প্রদান করুন। উত্তর: প্রথম ভাগ : সত্ত্বগুণের ভিত্তিতে : দেবতাদের পূজা: সত্ত্বগুণে অধিষ্ঠিত ব্যাক্তিরা সাধারণত বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকেন। যেমন শিব, দূর্গা, লক্ষী, সরস্বতী, গণেশ ইত্যাদি। তাদের নিজ নিজ শ্রদ্ধা অনুসারে কোনো বিশেষ দেবতার পূজা করেন। সত্ত্বগুণে অধিষ্ঠিত নির্বিশেষবাদীরাও পাঁচ রকমের দেব-দেবীর পূজা করে থাকে। তুলসী পূজা: প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীরা তুলসী দেবীর পূজা করেন। গঙ্গা দেবীর পূজা: গঙ্গা দেবীর আরতি করা, গঙ্গা স্নান করা, গঙ্গা জল দিয়ে আচমন করা, গঙ্গায় অস্থি বিসর্জন করা ইত্যাদি আচার গুলি সাত্ত্বিক। বাস্তু পূজা: গৃহ নির্মাণের পূর্বে বা কোনো মন্দির নির্মাণের পূর্বে বাস্তু পূজা সত্ত্বগুণে অধিষ্ঠিত ব্যক্তিরা করে থাকেন। সদগুরুদেবের পূজা: সদ্গুরুদেবের পূজা করা প্রত্যেক শিষ্যের কর্তব্য। সত্ত্বগুণী যজ্ঞানুষ্ঠান: ফলের আকাঙ্খা রহিত যজ্ঞ...